Logo Logo

সভাপতি - জাহাঙ্গীর, সহ-সভাপতি- শফিয়ার

মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন


Splash Image

পাইকগাছা প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ১ জুলাই বুধবার সহ সভাপতি পদের নির্বাচনের মধ্য দিয়ে কমিটি গঠনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যালয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২ জন ভোটারের মধ্যে ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গুরুত্বপূর্ণ এ দুই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ফুটবল প্রতীকে সর্বোচ্চ ০৯ ভোট পেয়ে মুহাম্মদ শফিয়ার রহমান সহ সভাপতি নির্বাচিত হন। প্রতিপক্ষ মোছাঃ হাফিজা খাতুন ছাতা প্রতীকে ২ ভোট পান।


বিজ্ঞাপন


এর আগে সভাপতি পদে প্রভাষক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য সকল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, বিদ্যোৎসাহী মহিলা সদস্য হাফিজা খাতুন, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য জাহিদুর রহমান, জমিদাতা অতীশ কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি আল আমিন হুসাইন, শিক্ষক প্রতিনিধি রত্নেশ্বর সরকার, অভিভাবক মহিলা সদস্য পম্পা বৈরাগী ও সীতা সিংহ, কাউন্সিলর প্রতিনিধি উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষা অফিসার শচীন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন সহকারী শিক্ষা অফিসার ভূধর চন্দ্র সানা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...