Logo Logo

টুঙ্গিপাড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

টুঙ্গিপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় মোট ১২টি স্টল স্থাপন করা হয়েছে। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে এ মেলা। এতে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করছেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক ড. মো. মামুনুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় আধুনিক প্রযুক্তিনির্ভর টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই পুরনো কৃষি পদ্ধতি থেকে বেরিয়ে এসে স্মার্ট কৃষিতে রূপান্তরের জন্য কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...