বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) পাথরঘাটা উপজেলার কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে পাথরঘাটার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক মেডিকেল অফিসার ডা. বেল্লাল হোসেন জুয়েল।
কালমেঘা খানকায়ে ছালেহীয়া দিনিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ছারছীনার মরহুম পীর সাহেব হযরত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর জীবন ছিল মানবতার সেবা, দ্বীনি খেদমত এবং সমাজকল্যাণে নিবেদিত এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর রেখে যাওয়া আদর্শকে ধারণ করেই আমরা প্রতিবছর বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকি। ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও, ইনশাআল্লাহ, এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খানকাহর দায়িত্বশীল ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
কর্মসূচির সমাপ্তিতে জোহরের নামাজের পর ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব হযরত শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এবং এলাকার সকল মরহুম মুসলিম নর-নারীর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...