বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন খান কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোপা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ খানের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে আলাউদ্দিন খান মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওই কর্মকর্তা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...