বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু বক্কর ওই গ্রামের বাসিন্দা এবং আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন আবু বক্কর। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে স্বজনরা দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীও শোক প্রকাশ করেন এবং নিহতের বাড়িতে ভিড় করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...