Logo Logo

বিলাইছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন


Splash Image

রাঙামাটির বিলাইছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২ জুলাই) বিলাইছড়ি সেনাজোন (২৯ বীর) এর আয়োজনে উপজেলার ধুপশীল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে বিলাইছড়ি জোনের আওতাভুক্ত ধুপশীল পাড়া, ধুপশীল মধ্যপাড়া এবং নতুনপাড়ার বাসিন্দারা চিকিৎসাসেবা গ্রহণ করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, মোট ১৩৪ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪১ জন পুরুষ, ৫১ জন নারী এবং ৪১ জন শিশু রয়েছে।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে প্রায় ১৭ হাজার টাকা সমমূল্যের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম এলাকার মানুষের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম অত্যন্ত উপকারী এবং জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...