বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসুকা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দিন, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সহ-সভাপতি মো. তাজুল ইসলাম বাদলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। একটি স্কুল ড্রেস শুধু পোশাক নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।
ইউসুকা ফাউন্ডেশনের কর্ণধার প্রবাসী সৌরভ আহমদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও সুন্দর করে তোলাই ইউসুকা ফাউন্ডেশনের লক্ষ্য। বিগত সময়ে করে আসছি ভবিষ্যতেও শিক্ষা, মানবসেবা ও সামাজিক উন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সকলের সহযোগিতায় আমরা আরও বৃহত্তর পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...