ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচ পাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শুধু রাস্তাঘাট, মসজিদ কিংবা মাদরাসা নির্মাণ করলেই উন্নয়ন হয় না। প্রকৃত উন্নয়ন তখনই হয়, যখন মানুষের আয় বাড়ে, নতুন নতুন উদ্ভাবন হয় এবং সফল উদ্যোক্তা তৈরি হয়। তিনি বলেন, মানুষের নিজের আয় বৃদ্ধির পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। ঘুরেফিরে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। মানুষের পেটে ভাত পৌঁছাতে হবে, উদ্ভাবন করতে হবে এবং ভালো ব্যবসার পরিবেশ গড়ে তুলতে হবে—এটাই প্রকৃত উন্নয়ন।
উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, “এ ধরনের উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে কথা বলব। সলেমান আলী নিজের প্রচেষ্টায় একটি ব্যতিক্রমী সোলার সেচ পাম্প উদ্ভাবন করেছেন। তিনি আমাদের, দেশের এবং কৃষকদের গর্ব।”
তিনি আরও বলেন, কয়েকদিন আগে সলেমান আলী ঢাকায় গিয়ে তার উদ্ভাবিত প্রকল্প সম্পর্কে তাকে অবহিত করেন। সাইকেলের মেকানিক থেকে একজন উদ্ভাবকে পরিণত হয়ে তিনি সোলার প্রযুক্তিনির্ভর এমন একটি সেচ পাম্প তৈরি করেছেন, যা কৃষি খামারসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্ভাবকরা নীরবে দেশের উন্নয়নে অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, উদ্ভাবক সলেমান আলী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...