বিজ্ঞাপন
শুক্রবার (আজ) সকাল ১০টায় নেত্রকোণা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল সংসদে উপস্থাপন করেছে। তবে জামায়াতে ইসলামী মাদক নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের দাবি জানায়। তাঁর ভাষ্য, "মাদক নিয়ন্ত্রণের অর্থ কেবল সীমিত রাখা। আমরা চাই মাদকের শেকড় উপড়ে ফেলা হোক, যাতে সমাজ ও তরুণ প্রজন্ম ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।"
তিনি আরও বলেন, সংসদে একজন সদস্য দাবি করেছেন যে দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়ে আসে। এ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া উচিত এবং দায়িত্বশীলদের নিজেদের দায়িত্ব পালনে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।
নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিমের সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোণা পৌর জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন তালুকদারসহ জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...