বিজ্ঞাপন
আজ শনিবার (৪ জুলাই) আদালতের মাধ্যমে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃত রেয়াজুল শেখ কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারউদ্দিন শেখের ছেলে। ভুক্তভোগী শিশুটি একই উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩রা জুলাই) বিকেলে ওই ছাত্রীটি তার গ্রামের বাড়ির পাশে স্থানীয় একটি মন্দিরের সামনে খেলা করছিল। এ সময় ভ্যানচালক রেয়াজুল শেখ শিশুটিকে ফুসলিয়ে মন্দিরের পেছনে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার ও পরিস্থিতি সন্দেহজনক দেখে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং রেয়াজুলকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, "আমার মেয়েকে ফুসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয়। আমি এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
কোটালীপাড়া থানার সেকেন্ড অফিসার সুকুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতেই কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি রেয়াজুল শেখকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...