Logo Logo

গোপালগঞ্জে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন পরিষদে বিনামূল্যে দিনব্যাপী এক ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


আজ শনিবার (৪ জুলাই) এসিআই ফার্মাসিউটিক্যালস কোম্পানির সহযোগিতায় গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি এই সেবামূলক ক্যাম্পের আয়োজন করে।

সকাল ৮টায় সাতপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্ত্তণীয়া, প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম, এসিআই কোম্পানির এরিয়া ম্যানেজার এটিএম মাহাবুবুল হাসান, এফএমই মো: রফিকুল ইসলাম ও অভিজিৎ বিশ্বাস।

গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম জানান, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প পরিচালিত হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রায় ৫০০ জন সাধারণ মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

ক্যাম্পে আগত ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন ডায়াবেটিক সমিতি হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. কাজী রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত সাধারণ মানুষকে ডায়াবেটিস রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিষয়ে সচেতন করতে বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণাও চালানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...