Logo Logo

কলমাকান্দা সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় হাইড্রোক্সিজিন কেমিক্যালসহ মিনি ট্রাক জব্দ


Splash Image

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল এবং একটি মিনি ট্রাক জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।


বিজ্ঞাপন


শনিবার (৪ জুলাই) বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খারনই বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সরুজের মোড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় সীমান্ত মেইন পিলার ১১৭৬/৫-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে আসা বাংলাদেশি একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে চোরাকারবারিরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ১৬ ড্রাম ভারতীয় হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড ইউএসপি কেমিক্যাল জব্দ করা হয়।

বিজিবির তথ্যমতে, জব্দকৃত কেমিক্যালের আনুমানিক মূল্য ৩২ লাখ টাকা এবং মিনি ট্রাকটির মূল্য প্রায় ১৮ লাখ টাকা। জব্দকৃত মালামাল ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

সূত্র জানায়, জব্দকৃত কেমিক্যাল ও মিনি ট্রাক নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...