বিজ্ঞাপন
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্রাজিল ফুটবল দলের সমর্থকের নাম হাসিবুল ইসলাম (২০)। তিনি উপজেলার বারইকরন গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে।
পরিবারের অভিযোগ, ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের আক্কেল আলী মোল্লার নাতি শুভ হোসেন হাসিবুল ইসলামকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার নাকে মারাত্মক আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা জানান, হাসিবুল ইসলামের নাকের হাড় ভেঙে গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, অভিযুক্ত শুভ হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, অতীতেও বিভিন্ন সময়ে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ ও মারধরের ঘটনায় পরিবারের সদস্যদের নাম উঠে এসেছে।
এছাড়া, অভিযুক্ত শুভ হোসেনের বিরুদ্ধে স্থানীয়ভাবে মাদকসেবনের অভিযোগও রয়েছে বলে কয়েকজন বাসিন্দা দাবি করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শুভ হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে কথা-কাটাকাটি হয়েছে। কোন মারামারি হয়নি। তবে তার পরিবারের এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজিহয়নি।
এ ব্যাপারে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, “বিষয়টি আমাদের অবগত করা হয়েছে। আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...