বিজ্ঞাপন
পরিবারের সদস্যদের দাবি, উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের বাসিন্দা তায়েবা বেগম (পিতা: সাহিদুল মোল্লা) কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তাদের অভিযোগ, সিংগা ইউনিয়নের মৌলিক বাজার এলাকার বাসিন্দা লিংকন মৌলিক (পিতা: পলাশ মৌলিক) তাকে নিয়ে গেছেন।
স্বজনরা জানান, তায়েবা বেগম বিবাহিত এবং তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে শিশুটি তার নানীর কাছে রয়েছে।
এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তায়েবা বেগমকে শাখা ও সিঁদুর পরিহিত অবস্থায় দেখা গেছে। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত লিংকন মৌলিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে তায়েবা বেগমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার পুলিশের বক্তব্যও এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...