বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডলপাড়া এলাকার তুহিন মোল্লার স্ত্রী মোসা. বন্যা বেগম (২৮) এবং একই উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী পিংকি আক্তার (৩০)।
শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে র্যাব-১০-এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মনোরমা সিনেমা হল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেফতার দুই নারী পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, ‘মাদক নির্মূলে জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। সংস্থাটি মাদক নির্মূলে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...