বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অতিরিক্ত পরিচালক খন্দকার নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সাময়িক বরখাস্ত হওয়া শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক কল্যাণাংশু নাহা।
বিশ্ববিদ্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ টিচার্স সোসাইটি’ নামের একটি টেলিগ্রাম গ্রুপে গত ২৬ জুন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন কল্যাণাংশু নাহা।
অভিযোগে বলা হয়, ওই বৈঠকে তিনি নিজ রাজনৈতিক আদর্শের সরকার প্রতিষ্ঠার বিষয়ে করণীয় তুলে ধরার পাশাপাশি বর্তমান নির্বাচিত সরকারকে উৎখাতের পরিকল্পনার কথাও ব্যক্ত করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধির পরিপন্থী।
চিঠিতে আরও জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের বিষয়ে তদন্তের স্বার্থে কল্যাণাংশু নাহাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কল্যাণাংশু নাহা বলেন, “চিঠিটি বিভাগে পৌঁছেছে বলে জেনেছি। আমি এখনও হাতে পাইনি। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।”
প্রতিবেদক- মো. আরাফাত রহমান, ত্রিশাল, ময়মনসিংহ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...