বিজ্ঞাপন
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী এলাকার বেগম রৌশন আরা একাডেমি প্রাঙ্গণে ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় একাডেমির পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. মোবারক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফিরোজ লিটন স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফিরোজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওই স্পোর্টস ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমীন লিটন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বেগম রৌশন আরা একাডেমির প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. রবিউল আলম ইউসুফ, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন টিম এর প্রতিষ্ঠাতা ক্রীড়া সাংবাদিক মো. রোকনুজ্জামান সেলিম, সাইদুল ইসলাম ও আব্দুল মান্নান প্রমুখ।
সভায় বক্তারা মাদকের কুফল ও এর ভয়াবহতা সম্পর্কে তুলে ধরে বিশদ আলোচনা করেন। এসময় অংশ গ্রহনকারী ও একাডেমির শিক্ষার্থীরা মাদককে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন তারা কখনো মাদক গ্রহন করবেন না।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...