বিজ্ঞাপন
নিহত অসিম বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়।
রবিবার বিকেলে আশ্রমের কিছু গাছ কাটা হচ্ছিল। কাটার পর একটি বড় গাছ চারজন মিলে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে 'ওয়ান-টু-থ্রি' বলে গাছের গাছটি ঘাড় থেকে ফেলার সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসিম সময়মতো সরতে পারেননি। এতে গাছের তীব্র ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
আশ্রমের অন্য সেবায়েত স্বপন দাসসহ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য ঘটনার খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এই ঘটনায় এলাকায় ও আশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...