Logo Logo

হাটহাজারীতে মোবাইল চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা


Splash Image

মোঃ জাকিরুল ইসলাম, হাটহাজারী,চট্টগ্রাম। ৫ জুলাই) রবিবার বিকাল ৪:০০ টার দিকে হাটহাজারী উপজেলার ১২ নংচিকনদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা হাজি জয়নাল কোম্পানির বাড়িতে রবিবার সকালে মোবাইল ফোন চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এবং এলাকাবাসী গণপিটুনি দেয়। এতে ওই ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এ ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক আসাদ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

এ বিষয়ে এস.আই আসাদের কাছে জানতে চাইলে তিনি জানান, লাশের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। সিআইডিকে খবর দেয়া হয়েছে। তারা ফিঙ্গারপ্রিন্ট নিলে পরিচয় পাওয়া যেতে পারে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা জানান, গণপিটুনিতে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা গিয়েছেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান জানান, উক্ত ঘটনায় জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...