বিজ্ঞাপন
অভিযোগকারী শিক্ষার্থী শপথ সরকার জানান, খাবারের মাছের তরকারিতে প্রথমেই একটি চুল দেখতে পান তিনি। বিষয়টিকে তিনি প্রাথমিকভাবে সাধারণ ভুল হিসেবে বিবেচনা করেন। তবে পরে মাছের মাথার অংশে অস্বাভাবিক গন্ধ ও পচনের লক্ষণ লক্ষ্য করেন। পরবর্তীতে পরীক্ষা করে তিনি দেখতে পান, মাছের মাথার অংশটি সম্পূর্ণ নষ্ট ছিল।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা হলের ডাইনিংয়ে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট ড. মো. আসাদুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “রবিবার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশনের বিষয়ে আমরা সবসময় সচেতন। ডাইনিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...