Logo Logo

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, আহত ১৬ হাজারেরও বেশি


Splash Image

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৪২ জনে পৌঁছেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ হাজার ৭০০ জন। এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।


বিজ্ঞাপন


সোমবার (৬ জুলাই) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশটির লা গুয়াইরা অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্যোগে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৯০টি স্থাপনা সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যাপক ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালানো হচ্ছে। এখন পর্যন্ত ৮৬ হাজার ৭৯৪টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে। তবে এখনও ১৭ হাজার ৩৪৫ জন বাসিন্দা গৃহহীন অবস্থায় রয়েছেন।

উদ্ধার কার্যক্রম জোরদার করতে ভূমিকম্পকবলিত এলাকায় ৪ হাজার ৮৮ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ত্রাণ কার্যক্রমে অংশ নিতে রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী এবং ২৭ হাজার ৪৮২ জন স্বেচ্ছাসেবককে পাঠানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুর্যোগের পর থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে ৯ হাজার ৫৮৫ টন খাদ্য এবং ৬ লাখ ৬৯ হাজার ৮ লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এছাড়া ২৩ হাজার ৮২০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য ৭৯টি অস্থায়ী শিবির স্থাপন করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...