বিজ্ঞাপন
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর প্রচেষ্টায় এই অনুদান সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়। সাবেক কমিশনার ও কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার নিজ উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন।
এ সময় তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চেক পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই আর্থিক সহায়তা তাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজন মেটাতে সহায়ক হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের আরও বেশি অসহায় মানুষ এ ধরনের সহায়তার আওতায় আসবেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...