বিজ্ঞাপন
হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর ৫০ জন বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিক কার্যক্রম শেষে ফেরত আসা নারী ও পুরুষদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ এবং ‘রাইটস যশোর’-এর জিম্মায় দেওয়া হয়েছে।
‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, থানা থেকে ৫০ জনকে সংস্থার জিম্মায় নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত আসা এসব বাংলাদেশিরা বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে ভারতে অবস্থান করছিলেন। দেশে ফেরার পর তাদের পুনর্বাসন ও পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...