বিজ্ঞাপন
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শামীম।
অনুষ্ঠানে প্রকল্প কর্মকর্তা নাজনীন নাহার শীলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফি আফরোজ সানিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে। এসব কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সকলের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...