Logo Logo

মাদারীপুরের লক্ষীগঞ্জে অভিযান, বোমা বিস্ফোরণ ঘটিয়ে আসামি ছিনিয়ে নিল সহযোগীরা; ৩০০ পিস ইয়াবা উদ্ধার


Splash Image

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেফতারের পর বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম। তিনি জানান, সোমবার সন্ধ্যার পর মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় পারভেজকে গ্রেফতার করা হয়। পরে তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পারভেজের সহযোগীরা। পরে পালিয়ে যায় বলে জানান তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পারভেজকে গ্রেফতারের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য পুকুরপাড়ে যাওয়া হয়। পারভেজের স্বীকারোক্তি অনুযায়ী সেখানে নেওয়ার পর তার লোকজন একাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং পারভেজকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানা গেছে।

এই বিষ‌য়ে মাদারীপুর গো‌য়েন্দা পুলিশ প‌রিদর্শক (ও‌সি) আবু নঈম ব‌লেন, পার‌ভেজ একজন মাদক ব্যবসায়ী। পার‌ভেজ‌কে আট‌কের প‌রেই ওর লো‌কেরা অনেকগু‌লো হাত বোমা বি‌স্ফোরণ ক‌রে। তখন পার‌ভেজ পা‌লি‌য়ে যায়। কোন পু‌লিশ সদস্য আহত হয়‌নি। পার‌ভেজ‌কে গ্রেপ্তা‌রের চেষ্টা চল‌ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...