বিজ্ঞাপন
সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা উপলক্ষে গত শনিবার (৪ জুলাই) এ কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, এই কমিটি আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফাহাদ আহমেদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তাজওয়ার বিন মালেক অর্ণব, অ্যাডভোকেট রাফি উল ওসমান এবং অ্যাডভোকেট আনিকা আশরাফ প্রতীতিকে। সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ দিহান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. ইরফানুল খলিলুল্লাহ এবং অ্যাডভোকেট সুমাইয়া তামান্না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম আইন ও পলিসি বিভাগ থেকে স্নাতক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদপ্রাপ্ত আইনজীবীদের সর্বসম্মতিক্রমে এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ঘোষিত এই কমিটির আহবায়ক অ্যাডভোকেট ফাহাদ আহমেদ বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম আইন ও পলিসি বিভাগের গ্র্যাজুয়েট ও সনদপ্রাপ্ত আইনজীবীদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং জ্ঞান বিনিময়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় থেকে যারা ভবিষ্যতে আইন পেশায় যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য দিকনির্দেশনা, মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নেটওয়ার্ক তৈরিতে এই সংগঠন কার্যকর ভূমিকা পালন করবে।”
সদস্য সচিব অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ দিহান বলেন, “বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির মেরিটাইম আইন ও পলিসি বিভাগ হতে গ্র্যাজুয়েট ও সনদপ্রাপ্ত আইনজীবীদের পেশাগত ঐক্য ও সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমিতি গঠিত হয়েছে। আগামী তিন মাসের জন্য গঠিত এই আহ্বায়ক কমিটি সমিতির গঠনতন্ত্র প্রণয়ন ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করবে। ভবিষ্যতে সদস্যদের পেশাগত উন্নয়ন, গবেষণা ও নীতি-অ্যাডভোকেসিতে সক্রিয় ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আইনজীবীদের মধ্যে পেশাগত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং মেরিটাইম আইন বিষয়ে গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে সংগঠনটি মেরিটাইম আইন ও নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা এবং পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম আইন ও পলিসি বিভাগের স্নাতক আইনজীবীদের একটি পেশাভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এ আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে।
প্রতিবেদক- সাদিকুর রহমান সাদি, ক্যাম্পাস প্রতিনিধি, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...