বিজ্ঞাপন
থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, গুরুত্বপূর্ণ মামলার জট খোলা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ ও রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।
এই সব সময়োচিত কার্যক্রমের ধারাবাহিকতায় ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হন। পরবর্তীতে তাঁর এই পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মূল্যায়ন করে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে তাঁকে মর্যাদাপূর্ণ ‘আইজিপি ব্যাজ’-এ ভূষিত করা হয়। এর আগেও তিনি গত ২০২৫ সালের ডিসেম্বর মাসে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছিলেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক দিনগুলোতে এলাকায় থানা পুলিশের টহল এবং অপরাধবিরোধী দৃশ্যমান তৎপরতা অনেক বেড়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশের দ্রুত সাড়া দেওয়া, নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার কারণে সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। তবে জনস্বার্থে পুলিশের এই প্রশংসনীয় ও অপরাধবিরোধী কার্যক্রম যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, সেই আহ্বানও জানান স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান ও মূল লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণে কাশিয়ানী থানা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অপরাধী ছোট হোক বা বড়, কোনো ধরনের অপরাধ ও অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
সংশ্লিষ্ট ও অপরাধ বিশেষজ্ঞদের মতে, অপরাধ দমনে ধারাবাহিক ফলপ্রসূ অভিযান, মামলার দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে কাশিয়ানী থানার সামগ্রিক কার্যক্রমে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যা টেকসই সমাজ গঠনে অত্যন্ত সহায়ক।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...