Logo Logo

ভারতে যাওয়ার সময় বেনাপোলে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক


Splash Image

ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দেশ ছাড়তে গিয়ে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন শাহরিয়ার করিম নামে এক পাসপোর্টধারী যাত্রী। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে এ ঘটনা ঘটে। আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে চেকপোস্টে আসেন। নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় ইমিগ্রেশন কর্মকর্তারা দেখতে পান, তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। এরপরই তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহরিয়ার করিমের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০২৬) এর অধীনে ঝিনাইদহ থানায় দায়ের করা মামলা নং-২০, তারিখ ৮ জুন ২০২৪-এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় একটি মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই মামলার কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান বলেন, আটক ব্যক্তিকে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আটক শাহরিয়ার করিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করতে ঝিনাইদহ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। সেখান থেকে পুলিশ এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...