Logo Logo

বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে ৭ জনের মৃত্যু


Splash Image

ছবি : সংগৃহিত

টানা ভারী বর্ষণে বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামা উপজেলায় একই পরিবারের তিনজনসহ ৫ জন এবং কক্সবাজারের চকরিয়ায় দু’জনের মৃত্যু হয়।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে পৃথক পাহাড়ধসে এ ঘটনা ঘটে। লামা উপজেলার আজিজনগরে পাহাড়ধসে নিহতরা হলেন- মো. ইউনুস (৪০), স্ত্রী রানু আক্তার (৩৫), মো. সোলেমান (৫), মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)। এর মধ্যে প্রথম তিনজন একই পরিবারের এবং পরের দু’জন স্বামী-স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ভোরের দিকে পাহাড় ধসে পড়লে এলাকার মানুষ চিৎকার শুনতে পায়। চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুই ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে কক্সবাজারের চকরিয়ার মছনিয়া কাটা এলাকায় পাহাড়ধসে দুজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানান, ভোররাতে মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে চাপা পড়েন দুই সন্তানসহ এক মা। তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে মাকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...