ইরাকের নজফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে খামেনির কফিন। ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, তার কফিন স্থানান্তরের মাধ্যমে ইরান ও ইরাকজুড়ে ছয় দিন ধরে চলা শেষকৃত্য কর্মসূচির চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।
তার মরদেহ ইরানে নেওয়ার পর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হবে।
১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র। এখানেই শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজার অবস্থিত। ধর্মীয় মর্যাদার বিবেচনায় ওই মাজার কমপ্লেক্সেই খামেনিকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...