Logo Logo

বিলাইছড়িতে পাহাড় ধস, ফারুয়াসহ দুর্গম অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্ত সড়কে একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনায় ফারুয়ার সঙ্গে অন্যান্য এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে সড়ক থেকে ধস সরানোর কাজও ব্যাহত হচ্ছে, ফলে দুর্ভোগে পড়েছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাইছড়ি সীমান্ত সড়কের ফারুয়া ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী উদয়াচর এবং অরুনোদয় এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও পাথর জমে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর ফলে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন এবং জুড়াছড়ি উপজেলার বগাখালীসহ বাংলাদেশ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকার মানুষের জেলা সদর ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে যাতায়াত, নিত্যপণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, টানা বর্ষণের কারণে পাহাড় ধসের ঝুঁকি এখনও রয়ে গেছে। নতুন করে ধস নামার আশঙ্কায় অনেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। দ্রুত সড়কটি সচল না হলে সীমান্তবর্তী জনপদের মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়কটি সচল করতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে তৎপর রয়েছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভারী যন্ত্রপাতি ব্যবহার ও ধস অপসারণের কাজ স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...