বিজ্ঞাপন
আওয়ামীলীগ সরকারের আমরা সবাই বিদ্যুৎ নিয়ে প্রোপাগান্ডা করেছি, আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন যায়না মাঝে মাঝে আসে। বিদ্যুৎমন্ত্রী সংসদের এসি রুমে দাঁড়িয়ে বিদ্যুৎ নিয়ে মিথ্যা তথ্য দেন। তিনি বলেন বিদ্যুৎ নাকি যায়না। আমি বলবো বাসা, অফিস, গাড়ি ও সংসদের এসি রুমে থেকে বিদ্যুতের খবর জানবেনা। এসি রুম থেকে বেরিয়ে আসুন। এখনও দেশ মাদকমুক্ত হয়নাই, দুর্নীতিমুক্ত হযনাই, চাঁদাবাজ মুক্ত হয়নাই।
বেকারদের সিভি নিয়ে অফিসের দরজায় দরজায় ঘুরা বন্ধ হয়নাই। জিনিসপাতির দাম এখনও কমেনাই। এ কথা সত্য যে কেউ কেউ বলেন, আমরা নাকি প্রাডো গাড়ি নিয়ে ঘুরি। তারা যখন ধান ক্ষেতে ঘুমাতো, তারা যখন ঢাকা শহরে রিকশা চালাতো এখন তারা প্রাডো গাড়ি চালায। তাদেরকে প্রশ্ন করা উচিৎ তারা এত টাকা কোথায় পেয়েছে। তারা মামলা বাণিজ্য করে সমাজে বিভাজন সৃষ্টি করে অর্থ ইনকাম করেছে। আমরা চাঁদাবাজি ও চাঁদাবাজের পরিবর্তন চেযেছি। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজেরও পরিবর্তন চেয়েছি,কিন্তু কোন কিছুর পরিবর্তন হয়নাই।
বৃহস্পতিবার (৯জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে এনসিপির‘জুলাই পদযাত্রা’শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে পৌর শহরের জিরোপয়েন্টের শহীদ চত্ত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশাররফ হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ,কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব শেহেরিন ইরা, কেন্দ্রীয় সদস্য দিলারা খানম, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মহি উদ্দিন রনিস প্রমূখ।
হাসনাত তার বক্তব্যে আরো বলেন,কথা ছিলো সরকার চাকরী দিবে,উল্টো মাদক আর জুয়া বেড়ে গেছে।বিএনপি আগে বলতো ঈদের পর আন্দোলন দেবো,সেই ঈদ আর বাংলার জনগণ দেখেনি। জনগণ সেই ঈদের পরের আন্দোলনের জন্য বসে থাকেনি। জনগন ও ছাত্র জনতা ফ্যাসিবাদকে তাড়িয়েছে।
হাসনাত আরো বলেন, আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে প্রমাণ নিয়ে আসেন।এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবেন না৷আমরা এই রাজনীতিকে রাজনীতিবিদদের জন্য কঠিন করতে এসেছি। আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। আমরা চাই পুলিশের সংস্কার হোক,প্রশাসন দলীয় প্রভাবমুক্ত হোক এবং মানুষ আদালতে ন্যায়বিচার পাক।হাসনাত ২৪ এর বন্যার সময় ১২ কোটি টাকা উত্তোলনের বিষয়ে বলেন, আমরা দুর্যোগের সময় টাকা সংগ্রহ করেছি,সে টাকা দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দিয়ে দিয়েছি।পথসভায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সুশাসন,জবাবদিহি,রাজনৈতিক সংস্কার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে দুই দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রথম দফায় সোনাগাজীতে পদযাত্রার উদ্বোধনী মঞ্চে এবং দ্বিতীয় দফায় সন্ধ্যায় ফেনী শহরে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতি হয়। এর আগে বিকেলে হাসনাত আবদুল্লাহ ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের কবর এবং সোনাগাজীর শহীদ আবদুর গণি বোরহানের কবর জিয়ারত করেন এবং শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...