বিজ্ঞাপন
আটককৃত ব্যক্তিরা হলেন—নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামের হাশিম উদ্দীনের ছেলে রফিক (২৫) এবং একই গ্রামের মোখলেছের ছেলে জজ মিয়া (২৩)। তারা এলাকায় কেন এসেছিলেন এবং তাদের সাথে কোনো সংঘবদ্ধ শিশু অপহরণকারী চক্রের যোগাযোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফারহান (৭) নামের ওই শিশুটি দুপুর সাড়ে ১২টার দিকে মাছিমপুর গ্রামে তার মামার বাড়ির পাশের রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছিল। এই সুযোগে ওত পেতে থাকা ওই দুই যুবক হঠাৎ একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে তার সামনে এসে থামে এবং তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে। এ সময় শিশু ফারহান ভয়ে চিৎকার শুরু করলে তার দুই মামাসহ আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। ঘটনাস্থল থেকেই পালানোর চেষ্টাকালে অভিযুক্ত দুই যুবককে ধরে ফেলেন স্থানীয়রা।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিশু চুরি ও অপহরণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। মাছিমপুর এলাকার বাসিন্দারা জানান, অপরিচিত ব্যক্তিদের আনাগোনা ও এমন দুঃসাহসিক অপহরণের চেষ্টা গ্রামীণ জনপদে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...