Logo Logo

বিলাইছড়ির কেংড়াছড়িতে দুর্যোগ কবলিতদের পরিদর্শন করলেন ইউএনও


Splash Image

বিলাইছড়ি প্রতিনিধিঃ শুক্রবার (১০ জুলাই) , বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন কেংড়াছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের দুর্যোগে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করেছেন।


বিজ্ঞাপন


এসময় তিনি দুর্যোগ পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতেআশ্রয়কেন্দ্রে গিয়ে সেখানে থাকা মানুষদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে নিজ হাতে দুপুরের খাবার তুলে দেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং সরকারি সহায়তার পূর্ণ আশ্বাস প্রদান করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১ বস্তা, ২নং ওয়ার্ডে ৪ বস্তা, ৩নং ওয়ার্ডে ২ বস্তা এবং কেরনছড়িতে ৩ বস্তা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বর্তমানে কেংড়াছড়ি আশ্রয়কেন্দ্রে ২৬ জন শিশু এবং ৭১ জন নারী ও পুরুষসহ মোট ৯৭ জন অবস্থান করছেন। দুর্যোগ মোকাবিলায় ইউএনও’র এই পরিদর্শনকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ বিএনপি ও যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার বার্তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...