বিজ্ঞাপন
শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া নারী লাকি আক্তার নলছিটি শহরের বাসিন্দা। তিনি আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে লাকি আক্তার তার পাঁচ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকায় সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন কোনো বিলম্ব না করে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই মা ও শিশুকে জীবিত উদ্ধার করে নিরাপদে তীরে তোলা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্ধার হওয়া লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভালো ছিল না। কিছুদিন আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে মেয়ের অভিভাবকত্ব নিয়ে বিভিন্ন ধরনের চাপের মধ্যে থাকতে হচ্ছিল তাকে। দীর্ঘদিনের মানসিক অস্থিরতা ও আবেগের বশবর্তী হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় লাকি আক্তারের সাবেক স্বামী সাইদুল ইসলামের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ফোন রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মা ও শিশু সুস্থ ও নিরাপদ রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...