বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিসিক ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল কুরিয়ার অফিসে তল্লাশি চালায়। এ সময় ছয়টি কার্টনের ভেতর রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে এসব নকল সিগারেট গোপালগঞ্জে পাঠানো হয়েছিল। পরে স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহের উদ্দেশ্যে এগুলো গ্রহণ করার কথা ছিল।
অভিযান চলাকালে সিগারেটের চালান নিতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, জব্দ করা নকল সিগারেটের উৎস, প্রেরক এবং গ্রহণকারীদের শনাক্তে তদন্ত চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নকল তামাকজাত পণ্যের অবৈধ বাণিজ্য রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...