Logo Logo

টানা বৃষ্টিতে বিলাইছড়ির ফারুয়ায় ফের বন্যা পরিস্থিতির অবনতি


Splash Image

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। টানা ভারী বর্ষণের কারণে দ্বিতীয় দফায় পাহাড়ি ঢলের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ইউনিয়নের অন্তত ১৪টি গ্রাম প্লাবিত হয়ে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।


বিজ্ঞাপন


ফারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার সকাল থেকে পাহাড়ি ঢলের পানি দ্রুত বাড়তে শুরু করে। বর্তমানে পানির উচ্চতা আগের দফার চেয়েও বেড়েছে, ফলে নিম্নাঞ্চলগুলো নতুন করে তলিয়ে গেছে।

তার দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যার পানিতে ফারুয়া বাজার, তারাছড়ি, যমুনাছড়ি, ওরাছড়ি পূর্ব, ওরাছড়ি পশ্চিম, লত্যাছড়ি, এগুজ্যাছড়ি, এগুজ্যাছড়ি বাঙালি পাড়া, গোয়াইনছড়ি, উলুছড়ি, তক্তানালা উত্তর, তক্তানালা দক্ষিণ, চাইন্দা পাড়া এবং আলিখিং পাড়াসহ মোট ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, আকস্মিক পাহাড়ি ঢলে অনেক বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ সড়কে পানি উঠে গেছে। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বেড়েছে। অনেক পরিবার নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ফারুয়া ইউনিয়নের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...