Logo Logo

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ : পাইকগাছায় ক্রীড়াবিদদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ


Splash Image

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উপলক্ষে উপজেলা থেকে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদ ও সংগঠকদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিবের প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা রবিউল ইসলাম, সদস্য জামিনুর রহমান রানা, ফুটবল কোচ শাহিনুর রহমান রঞ্জু, ক্রিকেট কোচ কামরুজ্জামান জনি, সদস্য ও সাংবাদিক জিএম মিজানুর রহমান, কুমার সাহা এবং আব্দুল জলিল বিশ্বাসসহ ক্রীড়া সংগঠক ও অভিভাবকরা।

আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ মোট আটটি ইভেন্টে উপজেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ক্রিকেট ও সাঁতারে পাইকগাছা উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বিভিন্ন ইভেন্টে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে উপজেলার প্রতিযোগীরা।

অনুষ্ঠানের শেষে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদ ও সংশ্লিষ্ট সংগঠকদের সংবর্ধনা জানানো হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি ক্রীড়াবিদদের ভবিষ্যতেও সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ, মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...