বিজ্ঞাপন
আজ শনিবার (১১ জুলাই) বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ও ৭ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। দেশের আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সড়ক-মহাসড়কের পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়ির আঙিনায় বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবার ও বিদ্যালয় থেকেই মূলত পরিবেশ সংরক্ষণের শিক্ষা শুরু হওয়া উচিত। শিশুদের ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। এর পাশাপাশি শুধু গাছ লাগালেই হবে না, রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারেও তিনি বিশেষ জোর দেন।
এর আগে প্রতিমন্ত্রী একটি বর্ণাঢ্য র্যালির নেতৃত্ব দেন। র্যালিটি বাগেরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরবর্তীতে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চারা সংগ্রহকারীদের সাথে কথা বলেন।
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. আতিয়া খাতুন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।
সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহীন কবির জানান, আজ ১১ জুলাই থেকে শুরু হওয়া এই বৃক্ষমেলা আগামী ১৭ জুলাই পর্যন্ত চলবে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে।
প্রতিবেদক- মো: রাকির হাসান, বাগেরহাট।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...