Logo Logo

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল সামগ্রী জব্দ


Splash Image

ফেনী সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, মোবাইল ডিসপ্লে এবং একটি বাংলাদেশি সিএনজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


বিজ্ঞাপন


শুক্রবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জেলার পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে চোরাচালানের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লের পাশাপাশি একটি বাংলাদেশি সিএনজিও জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৯ হাজার টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এ সাফল্য অর্জিত হয়েছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান দমন, মাদকের অবৈধ পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, পুশইন মোকাবিলা এবং সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে ফেনী ব্যাটালিয়নের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ হওয়ায় স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...