বিজ্ঞাপন
মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহনা টেলিভিশন লিমিটেডের ছাগলনাইয়া-ফুলগাজী-পরশুরাম উপজেলা প্রতিনিধি এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব) গত ৯ জুলাই (২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছাগলনাইয়া উপজেলার ৯ নম্বর শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় ফেনী নদীর তীরসংলগ্ন বালুর মাঠে নদীভাঙনের সচিত্র খবর সংগ্রহে যান। এজাহারে তিনি উল্লেখ করেন, পূর্বপরিচিত ইমরান সিকদারের অনুরোধে ঘটনাস্থলে গিয়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে তাঁর ওপর চড়াও হয়।
হামলাকারীরা তাঁকে নির্বিচারে মারধর করে নদীর তীরে ফেলে দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলি করে হত্যার হুমকি দেয়। একপর্যায়ে ইট-পাটকেল ও কাঠের টুকরো দিয়ে উপর্যুপরি আঘাত করা হলে তাঁর মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত সাংবাদিক সজিব বর্তমানে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শুক্রবার দুপুরে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক সজিবকে দেখতে যান স্থানীয় সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু। এই সময় তিনি সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন এবং বলেন, সাংবাদিকের ওপর হামলাকারী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম জানান, পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের মামলার অগ্রগতির বিষয়ে জানান, মামলা রুজুর পরপরই শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউসুফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, "মূল আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।"
অন্যদিকে, সংবাদ প্রকাশের জেরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী ও ছাগলনাইয়ায় কর্মরত সাংবাদিকরা। তাঁরা অনতিবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...