বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) দুপুরে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। দুপুরে স্থানীয় বাসিন্দারা হরিদাসপুর এলাকার মধুমতি বিল রুট চ্যানেলে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মরদেহটি দীর্ঘ সময় পানিতে থাকার কারণে বেশ বিকৃত হয়ে গেছে। এ কারণে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় কিংবা মৃত্যুর সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...