Logo Logo

ফেনীতে বন্যার শঙ্কা : যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ


Splash Image

সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে ফেনী জেলার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ফেনী জেলা শাখা বন্যাপ্রবণ এলাকার সকল ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে।


বিজ্ঞাপন


ফেনী জেলা যুবদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনাক্রমে জেলার আওতাধীন বন্যাপ্রবণ এলাকার সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক প্রস্তুত থেকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত এবং সিনিয়র যুগ্ম-আহ্বায়ক বেলাল হোসেন (ভিপি বেলাল) বন্যাপ্রবণ এলাকার সকল ইউনিটের নেতাকর্মীদের জনসেবায় সর্বদা প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানান।

জরুরি এই প্রেস বিজ্ঞপ্তিটি ফেনী জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে নিয়োজিত সদস্য মো. আল ইমরান কর্তৃক স্বাক্ষরিত ও গণমাধ্যমে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...