বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) বিকেলে ছাগলনাইয়ায় সংসদ সদস্যের দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ইউনুছের হাতে আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক বাইকের চাবি তুলে দেন মুন্সী রফিকুল আলম মজনু এমপি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন সরকার এবং এমপির একান্ত সচিব জাফর হোসেন মজুমদারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাংসদের কাছ থেকে এমন অনন্য উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মো. ইউনুছ। তিনি অনুভূতি ব্যক্ত করে বলেন, "প্রায় ২০ বছর ধরে বাইসাইকেল চালিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে দূর-দূরান্তে মানুষের দুয়ারে পত্রিকা পৌঁছে দিয়ে আসছি। এই দীর্ঘ পথচলায় অনেক কষ্ট ও শারীরিক পরিশ্রম করতে হয়েছে। আমার সেই কষ্ট ও শ্রম লাঘব করতে মাননীয় সংসদ সদস্য যে ইলেকট্রিক বাইকটি উপহার দিয়েছেন, তার জন্য আমি তাঁর প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।" দায়িত্ব পালনে তিনি ফেনীবাসী ও স্থানীয় সাংবাদিকদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...