Logo Logo

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব স্থায়ী বহিষ্কার


Splash Image

ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১১ জুলাই) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন ধরনের অভিযোগ ওঠার পর সাংগঠনিক প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে অভিযোগের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পাশাপাশি তার কর্মকাণ্ডে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে জেলা ছাত্রদল মনে করে।

এসব বিষয় পর্যালোচনা করে এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রাকিব আহম্মেদকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রনি বলেন, “নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব আহম্মেদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ বিভিন্ন বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া যায়। অভিযোগগুলো সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়েছে। কারণ দর্শানোর সুযোগ দেওয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি। ফলে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের শৃঙ্খলা, জবাবদিহি এবং সাংগঠনিক ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে দলীয় গঠনতন্ত্র অনুসরণ করে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...