বিজ্ঞাপন
রবিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিবুল হাসান।
আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবার সম্প্রসারণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই উন্নয়ন অর্জনে তরুণদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হন মোসা. ছিয়ারন নেসা, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা নির্বাচিত হন রোজিনা খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন মো. জুয়েল ভূঁইয়া এবং শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) নির্বাচিত হন মেহেরা গুলশান।
প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (লোহাগড়া), শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ (লোহাগড়া), শ্রেষ্ঠ উপজেলা পরিষদ হিসেবে লোহাগড়া উপজেলা পরিষদ, শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে নড়াইল সদর মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী (ক্লিনিক) হিসেবে নড়াইল সদর এর আরএইচস্টেপ, সম্মাননা প্রদান করা হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...