বিজ্ঞাপন
রোববার (১২ জুলাই) সকালে ঝালকাঠি পৌরসভা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে রিকশার চাবি তুলে দেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।
ঝালকাঠি শহর সমাজসেবা কর্মকর্তা খান জসীম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিজান সালাহউদ্দিন। এছাড়া পৌর সচিব শাহীন সুলতানা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে সমাজসেবা বিভাগের অর্থায়নে ৪ লাখ ৭৯ হাজার টাকা এবং ঝালকাঠি পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৩১ হাজার টাকা ব্যয়ে মোট ৫ লাখ ১০ হাজার টাকার ছয়টি ব্যাটারিচালিত রিকশা বিতরণ করা হয়েছে। প্রতিটি রিকশার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষকে ভিক্ষাবৃত্তির পরিবর্তে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। একটি ব্যাটারিচালিত রিকশা শুধু একটি যানবাহন নয়, বরং একটি পরিবারের স্থায়ী আয়ের উৎস। এর মাধ্যমে উপকারভোগীরা নিজেদের জীবিকা নির্বাহের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
রিকশা পেয়ে উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের আত্মনির্ভরশীল হওয়ার পথে বড় ধরনের প্রেরণা জোগাবে এবং পরিবারের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...