বিজ্ঞাপন
শনিবার (১১ জুলাই) দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ইব্রাহিম হুসেন ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া গ্রামের তাওয়াজ উদ্দিনের ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী বীরগঞ্জ ডিগ্রি কলেজের একজন শিক্ষার্থী।
তিনি স্থানীয় একটি মেসে থেকে লেখাপড়া করতেন। অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৯ এপ্রিল বীরগঞ্জের তাজমহল সিনেমা হলের সামনে থেকে কৌশলে মোটরসাইকেলে করে ওই শিক্ষার্থীকে নীলফামারীর ডিমলা উপজেলার একটি ভাড়া বাসায় নিয়ে যান ইমন। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন তাদের আটক করে দুই ইউপি সদস্যের মাধ্যমে উভয় পরিবারের কাছে হস্তান্তর করেন। এরপর ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব দিলেও অভিযুক্তের পরিবার তাতে সম্মতি দেয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার আদালতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত হয়। এরপর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...