Logo Logo

কাশিয়ানীতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে প্রশাসন।


বিজ্ঞাপন


রোববার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে হাতিয়াড়া ইউনিয়নের তহশিলদার অধির মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাথর গ্রামে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান পরিচালনা করে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিনটি ধ্বংস করে।

স্থানীয়দের দাবি, ধ্বংস করা ড্রেজার মেশিনটির মালিক পংকজ। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মালিকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

অভিযান শেষে তহশিলদার অধির মণ্ডল বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...