বিজ্ঞাপন
রোববার (১২ জুলাই) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয়রা সন্দেহজনক একটি রেনুবাহী মাইক্রোবাস আটক করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং উপজেলা মৎস্য কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা দেবাশীষ বাছাড় ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মাইক্রোবাস থেকে ১২টি ড্রামে সংরক্ষিত গলদা চিংড়ির রেনু (পোনা) উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত রেনুগুলো মৎস্যসম্পদ রক্ষার্থে মধুমতী নদীতে অবমুক্ত করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, একটি মাইক্রোবাসের ভেতরে অবৈধভাবে গলদা চিংড়ির রেনু পাওয়া যায়। আইন অনুযায়ী সেগুলো জব্দ করে মধুমতী নদীতে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার করা রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
তিনি আরও জানান, রেনুর প্রকৃত মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ কারণে অবৈধভাবে চিংড়ির রেনু পরিবহনের দায়ে অসীম তালুকদার নামে এক শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আল আমিন হালদার বলেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে চিংড়ির রেনু পাচার বা পরিবহন করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...